এশিয়া কাপের সেরা খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশী আছেন যারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা পড়েছে।ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা তরুণ টাইগাররা ফাইনালেও তাদের আধিপত্য অব্যাহত রাখে। যুব এশিয়া কাপে সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারের তালিকায়ও প্রাধান্য পেয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা।
সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের আশিকুর শিবলি। ৩৭৮ রান করে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। শিবলির পরই ২২২ রান নিয়ে তালিকার দুইয়ে আছেন পাকিস্তানের আজান আওয়াইস। ১৮৪ রান নিয়ে তালিকার তিনে আরেক বাংলাদেশি ক্রিকেটার আরিফুল। ১৭৬ রান নিয়ে চারে রয়েছেন পাকিস্তানের সাইদ বাগ।
সেরা বোলারদের তালিকায়ও রয়েছে বাংলাদেশের দুইজন ক্রিকেটার। পুরো আসরে ১২ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের রাজ লিম্বানি। ১১ উইকেট নিয়ে তালিকার দুইয়ে পাকিস্তানের মোহাম্মদ জিশান। সমান ১০ উইকেট নিয়ে তিন ও চার নম্বরে রয়েছেন বাংলাদেশের মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন।
উল্লেখ্য, টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live