৪ বিশ্বসেরা ক্লাব টাকার বস্তা নিয়ে বসে আছে আর্জেন্টিনার যে বালকের জন্য
লাতিন আমেরিকার তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের উপস্থাপন বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। ক্লাবটি তার ইতিহাসে অনেক খেলোয়াড় তৈরি করেছে যারা বার্সেলোনায় আলো খুঁজে পেয়েছে। এবার বার্সেলোনাসহ চারটি ক্লাব 'মেসি-ম্যারাডোনা মিক্স'-এ বেড়ে ওঠা আর্জেন্টাইন বিস্ময়কর কিড ক্লদিও এচেভেরিকে সই করতে আগ্রহ প্রকাশ করেছে।
এচেভেরি বর্তমানে খেলছেন আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। আসছে শীতকালীন দলবদলেই রিভারপ্লেট থেকে এচেভেরিকে দলে নিতে চায় বার্সেলোনা। আর সেজন্য ৩ কোটি ইউরো (৩৬০ কোটি ২৮ লাখ টাকা) খরচ করতেও রাজি তারা।
‘মেসি-ম্যারাডোনার মিশ্রণে’ বেড়ে ওঠা এচেভেরিকে দলে ভেড়ানো সহজ হবে না স্প্যানিশ ক্লাবটির জন্য। প্রতিভাবান এই ফুটবলারকে দলে ভেড়াতে হলে বার্সেলোনাকে টক্কর দিতে হবে ম্যানচেস্টার সিটি, চেলসির মতো ক্লাবের সঙ্গে। বেনফিকাও আগ্রহী এচেভেরিকে পেতে।
অনূর্ধ্ব-১৭ কোপা আমেরিকায় দারুণ পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন এচেভেরি। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ৫টি গোল করেন তিনি। একই সঙ্গে সতীর্থদের দিয়ে করান ৩টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live