পাকিস্তানের বড় পরাজয়ে সুখবর পেল ভারত, বাংলাদেশ যা হল
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ৪৫০ রান তাড়া করে জিততে পাকিস্তানকে বিশ্ব রেকর্ড গড়তে হয়েছিল। পাহাড়ি রান তাড়া করতে নেমে ৮৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এমন লজ্জাজনক হারে পাকিস্তানের কাছ থেকে সুখবর পেল ভারত।
অজিদের কাছে পাকিস্তান হারায় বাবর আজমদের টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। দু’দলেরই পয়েন্ট শতাংশ একই (৬৬.৬৭) হলেও এক ম্যাচ বেশি খেলার কারণে তালিকার দুইয়ে নেমে গেছে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত দুইটি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটিতে জিতেছে, আর অন্যটি ড্র হয়েছে। অন্যদিকে, তিনটি টেস্ট খেলে দু’টিতে জিতেছে পাকিস্তান। হেরেছে একটিতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৪ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে টাইগারদের অর্জন ১২ পয়েন্ট। তালিকার তিনে থাকা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ১২। তালিকার পঞ্চম স্থানে রয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ খেলা অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৩ জয়, দুই পরাজয় ও এক ড্রতে তাদের অর্জন ৩০ পয়েন্ট।
রোববার (১৭ ডিসেম্বর) অজিদের দেয়া ৪৫০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীরা মাত্র ৮৯ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে ৩৬০ রানের বিশাল ব্যবধানে। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কখনো জয় পায়নি সফরকারীরা। এটি টানা ১৫তম হার পাকিস্তানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live