যুব টাইগারদের জন্য যে আয়োজন করছে বিসিবি
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ।সারা মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা তরুণ টাইগাররা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে। এশিয়া কাপের শিরোপা জয়ের পর তরুণদের স্বাগত জানাতে উদ্যোগী হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবকিছু ঠিক থাকলে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। বিমানবন্দরে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বিসিবি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিমানবন্দরে পৌঁছালে বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের গ্রহণ করবেন। সেখানে বাংলাদেশ দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সেখানে শিরোপা জয়ী যুবারা সংবাদমাধ্যমের সামনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাবেন।
এছাড়া মঙ্গলবারও (১৯ ডিসেম্বর) ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশ দলকে। বিসিবির পক্ষ থেকে তাদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে যুবাদের জন্য কেক কাটার ব্যবস্থাও থাকবে আগামীকাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live