এশিয়া চ্যাম্পিয়ন যুবাদের নিয়ে বিসিবি নতুন ভাবনা
আর কয়েক ঘণ্টার মধ্যেই দেশে ফিরবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিসিবি তাদের জন্য কী পরিকল্পনা করছে তা নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহের কমতি নেই। এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও বিসিবি জানিয়েছে, মাহফুজুর রহমান রাব্বি দেশে ফিরলে সংবাদ সম্মেলন করবে।
আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টা নাগাদ এশিয়ান চ্যাম্পিয়নরা দেশে পা রাখবে বলে জানা গেছে। তাদের সঙ্গে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।
তবে বিমানবন্দরে যুব ক্রিকেটাররা পা রাখার পর সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখার কথাও জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। একইসঙ্গে দলের প্রয়োজনীয় ছবি ও ভিডিও বিসিবির পক্ষ থেকে সরবরাহের কথা জানা গেছে।
গতকাল (রোববার) প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ। রাব্বির দল ফাইনালে আগে ব্যাট করে ২৮২ রানের লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live