অজানা কারণে হঠাৎ দল ছেড়ে ভারতে ফিরলেন কোহলি
বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরও বেশ মজা করছে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারীরা। ২৬ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। যেখানে বিরাট কোহলির খেলার কথা রয়েছে।
যদিও সিরিজ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে গেছেন তারকা এই ওপেনার। ভারতীয় গণমাধ্যম বলছে, পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন কোহলি। বোর্ডের অনুমতি নিয়েই তিন দিনের অনুশীলন ম্যাচ খেলেননি তিনি। জরুরি ভিত্তিতে ভারতে ফিরে এসেছেন। কী কারণে তাকে ফিরতে হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন বিরাট। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরু। সেই ম্যাচ তিনি খেলবেন বলেই জানা গেছে।
গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয়বার সন্তানসম্ভবা কোহলিপত্মী আনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা। তবে তেমন কিছু দেখা যায়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর এতদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। যদিও বিশ্বকাপ জিততে পারেনি ভারত। সেই আক্ষেপ রয়ে গেছে কোহলিরও। বিশ্বকাপের পর ভারত তিনটি সাদা বলের সিরিজ খেললেও কোহলি খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের সিরিজেই তাকে দেখা যাওয়ার কথা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live