নির্বাচনে আমি জয়ী না হলে যা করবো, মাহি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি।
এ নায়িকা ভোটগ্রহণের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে ভোটগ্রহণ নিয়ে খোলামেলাভাবেও কথা বলেন মাহি।
অভিনেত্রী বলেন, ভোটারদের সবার সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই উৎসব মুখর পরিবেশে আছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো দেখেছি। ভোটাররা বাইরে অপেক্ষা করছেন। নারী ভোটারদের বেশি উপস্থিতি দেখছি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে মনে হচ্ছে।
ভোটকেন্দ্র থেকে এ পর্যন্ত কোনো অভিযোগ এসেছে কিনা- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তো আসছেই। বাইরে স্লোগান দিয়ে ভোট চাওয়া হচ্ছে। কেন্দ্রের ভেতরেও ভোট চেয়েছে- এমন অভিযোগ রয়েছে। সেসব জায়গায় অফিসারদের সঙ্গে কথা বলেছি আমি। পাশাপাশি এলাকায় ভয়ভীতি দেখানোর বিষয়তো রয়েছেই। তবে আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।
এ তারকা বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কোনো এজেন্টের আসতে পাঁচ মিনিট দেরি হওয়ায় তাকে কেন্দ্রের ভেতর প্রবেশ করতে দেয়া হয়নি। আবার শুনলাম কোথাও একবার বের হলে তাকে আর ঢুকতে দেয়া হচ্ছে না। বাকিটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারব।
জয়ের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, আমি তা মেনে নেবো। আল্লাহ না করুক, আমি যদি ফেলও করি তাহলে আগামীকাল এসে এলাকাজুড়ে শোডাউন করবো। কারণ, আমি আমার এলাকার মানুষদের জানান দিতে চাই যে, নির্বাচনে পাস করলেও আপনাদের সঙ্গে থাকতাম আমি। আর হেরে গেলেও আপনাদের পাশেই আছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ