হঠাৎ ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ান এই জনপ্রিয় ক্রিকেটার
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার শন মার্শ। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের ম্যাচটিই হবে তার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
৪০ বছর বয়সী মার্শ গত বছরের মার্চে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। গত চার বছর জাতীয় দলের বাইরে থাকলেও তার ভাই মিচেল মার্শ এখন অস্ট্রেলিয়ার নিয়মিত সদস্য। তারা দুজনই অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান জিওফ মার্শের ছেলে।
অবসরের ঘোষণা দিয়ে শন মার্শ বলেন, ‘আমি রেনেগেডসের হয়ে খেলতে ভালোবাসি। আমি এখানে কিছু মহান মানুষের সাথে দেখা করেছি, গত পাঁচ বছরের বন্ধুত্ব সারাজীবন থাকবে। এই দলটি আমার কাছে বিশেষ; একজন ভালো সঙ্গী, আরও ভালো বন্ধু।'
মার্শ শুধু সতীর্থদের ধন্যবাদ দেননি। ক্লাবের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। মার্শ বলেন, 'আমাদের সমর্থকরা খুবই আবেগপ্রবণ, আমি তাদের এই সফরের জন্য ধন্যবাদ জানাই। সাথে থাকুন, এই দলে অনেক প্রতিভাবান মানুষ আছে। আমি বিশ্বাস করি তারা সেরা অবস্থায় থাকবে।
শন তার আইপিএল অভিষেকে সবচেয়ে বেশি রান করে দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাফল্যের কারণে, তিনি অস্ট্রেলিয়ান জাতীয় দলে ডাক পান। তিনি দেশের হয়ে ৩৮টি টেস্ট, ৭৩টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি সেঞ্চুরি সহ প্রায় ৯০০০ রান তার নামে।
বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানও স্পিন বোলিং করতে পারেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে কখনো বোলিং করতে দেখা যায়নি। এবার তিনি বিগ ব্যাশ লিগে পাঁচ ম্যাচে ৪৫.২৫ গড়ে ১৮১ রান করেছেন। দুটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live