শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর
মাঘ মাসের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সূর্যের দেখা মিলেছে। আবহাওয়া অধিদফতর বলছে, সূর্য ওঠার কারণে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং শীতের তীব্রতা কমবে। তবে সপ্তাহের শেষের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার ঠাণ্ডা হয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও সিলেটে সূর্য দেখা গেছে। তবে কুয়াশার কারণে সূর্যের আলো থেকে তেমন উত্তাপ নেই।
তিনি বলেন, ঢাকায় মাঝারি কুয়াশা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। এতে শীতের তীব্রতা কমবে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
কালাম মল্লিক বলেন, মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বুধবার খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর কুয়াশা কমবে এবং তাপমাত্রাও কমবে এবং শীত একটু বাড়বে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে সড়ক, সমুদ্র ও বিমান চলাচল বিঘ্নিত হওয়ার খবরও পাওয়া গেছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে এক থেকে দুইটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ইতিমধ্যেই উত্তরাঞ্চলের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-জাপান ও বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল, কখন কোথায় দেখবেন লাইভ