কবে মাঠে ফিরবেন সাকিব, জানালেন রংপুর রাইডার্সের সিইও
চোখের চিকিৎসার জন্য গত রোববার রাতে লন্ডনে যান সাকিব আল হাসান। তাই বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিল রংপুর রাইডার্স। তবে সব শঙ্কা কাটিয়ে মৌসুমের শুরু থেকেই এই টাইগার অলরাউন্ডারের সেবা পাবে রংপুর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাকিব আল হাসানের চোখে তরল জমে গেছে। তবে পুরো টুর্নামেন্টেই খেলতে পারবেন তিনি। আগামী ১৮ জানুয়ারি লন্ডন থেকে দেশে ফিরবেন সাকিব আল হাসান। এরপর সাকিব অনুশীলন করবেন এবং ১৯ তারিখ প্রথম ম্যাচ খেলবেন।
এর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের অনুশীলনের সময় চশমা পরে মাঠে নেমেছিলেন তিনি। বিশ্বকাপের সময় শুরু হওয়া এই সমস্যা এখনও তাকে পীড়া দিচ্ছে। বল দেখতে অসুবিধা হওয়ায় চশমা পরে মাঠে প্রবেশ করেন।
সেদিন নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এ সময় তার পেছনে দাঁড়িয়ে দেখছিলেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী। টাইগার পোস্টারবয়কে তার অধীনে পুনর্বাসিত করা হয়েছিল।
চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ের সময় বল দেখতে ও মাথার সঠিক অবস্থান বজায় রাখতে পারছেন না সাকিব। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে গেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live