বিপিএলে দল না দেওয়া নিয়ে কুমিল্লা ভক্তদের ক্ষোভ
বিপিএল শুরুর আগে বিতর্ক নিয়মিত ঘটনা। কখনো পারিশ্রমিকের ইস্যু, কখনো দল গঠন-বিতর্ক আর বিপিএল যেন একই মুদ্রার দুই পিঠ। এবারের বিপিএলের আগে সবচেয়ে বড় বোমা ফাটিয়েছেন লিগের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। তিনি সরাসরি বলেছেন, লভ্যাংশ না পেলে বিপিএলের পরবর্তী দল থেকে সরে দাঁড়াবেন।
বিপিএল ভক্তদের একটি বড় অংশ কুমিল্লার। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও তারা। শুক্রবার উদ্বোধনী ম্যাচের আগেও কুমিল্লার সমর্থকরা পতাকা ও মাথায় ব্যান্ড নিয়ে স্টেডিয়ামের বাইরে হাজির হন। গত দুই মৌসুমের পর হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলতে আশাবাদী তারা। এসময় তাদের কণ্ঠে কিছুটা ক্ষোভও প্রকাশ পায়।
আগামী বিপিএলে দল নাও থাকতে পারে, এমন শঙ্কার ব্যাপারে তাদের বক্তব্য, ‘এত কোটি কোটি টাকা খরচ করার পরেও বিসিবি থেকে লভ্যাংশ না পাওয়া দুঃখজনক ঘটনা। নাফিসা কামাল তার জায়গা থেকে সঠিক দাবিই উত্থাপন করেছে।’
অনেকের বক্তব্য, লভ্যাংশ সব দলেরই প্রাপ্য। এর বন্টন না থাকায় হারিয়ে যাচ্ছে ভাল কিছু দল। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সরে গেলে বিপিএল তার জৌলুস হারাবে বলেও মন্তব্য করেছেন কুমিল্লা থেকে খেলা দেখতে আসা এক দর্শক।
এদিকে নাফিসা কামালের বক্তব্যের পরেও নিজেদের অবস্থান থেকে খুব একটা সরে আসেনি বিসিবি। বিপিএলের লোগো উন্মোচনের দিনেই সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এখন পর্যন্ত লভ্যাংশ ভাগের যে মডেল, আমরা ওভাবে যাচ্ছি না, চিন্তাও করতে পারছি না বর্তমান প্রেক্ষাপটে। এর বাইরে গেলে আমাদের জন্য বিষয়টা সামলানো কঠিন হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল