স্টোকসের ভারত টেস্ট বয়কটের কারণ ফাঁস
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে ইংলিশ বোলার শোয়েব বশিরের ভিসা বাতিল নিয়ে দুই শিবিরের মধ্যে তুমুল বিতর্ক হয়। এর আগে বেন স্টোকস জানিয়েছিলেন, ভিসা বাতিল হওয়ায় তিনি খুশি নন। বুধবার (২৪ জানুয়ারি) বোমা ফাটান ইংল্যান্ড অধিনায়ক।
তিনি জানান, শোয়েব ভিসা না পাওয়া পর্যন্ত তিনি ভারতে আসতে চান না। কিন্তু ইংল্যান্ডের প্রথম টেস্ট বয়কট করার কোনো ধারণা না থাকায় তিনি আসেন।
বশিরের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদ করেছেন ইংলিশ কাপ্তান স্টোকস। পাকিস্তানি বংশোদ্ভূত ২০ বছরের এই বোলারের ভিসা বাতিল করেছে ভারত। বুধবার সে প্রসঙ্গে স্টোকস বললেন, ‘আবুধাবিতে থাকার সময় প্রথম যখন খবরটা শুনি, আমি দলকে বলেছিলাম যে ও ভিসা না পাওয়া পর্যন্ত আমাদের ভারতে যাওয়াই উচিত নয়। তবে সেটা বড্ড বাড়াবাড়ি হয়ে যেত।’
স্টোকস আরও বলেন, ‘ভারতে না এলে সেটা নিয়ে সমস্যা তৈরি হত। হয়তো আমি আবেগ ধরে রাখতে না পেরে এমন কিছু বলে দিয়েছিলাম। কিন্তু ভারতে না আসার কোনও ইচ্ছে আমাদের মধ্যে ছিল না। বশিরের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। তাকে এই পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে দেখে আমি বিধ্বস্ত। যখন কোনও সতীর্থ এ রকম পরিস্থিতির মধ্যে যায়, তখন নেতা এবং অধিনায়ক হিসাবে যে কেউ আবেগপ্রবণ হবেই।’
আগের দিন স্টোকস বলেছিলেন, ‘অধিনায়ক হিসাবে এমন ঘটনার সম্মুখীন হয়ে আমি হতাশ। ডিসেম্বরের মাঝামাঝি আমরা দল ঘোষণা করেছি। এখন এসে বশির জানতে পারছে যে ও ভিসা না পাওয়ার কারণে ভারতে খেলতে আসতে পারবে না। ওর জন্য আমি হতাশ। এমন ঘটনা তৈরি হওয়াই বাঞ্ছনীয় নয়। আমি জানি ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাওয়া কত কঠিন। বশিরের জন্য আমার খারাপ লাগছে। বুঝতে পারছি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে ও যাচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ