সাকিব এখন স্পিন অলরাউন্ডার
সাকিবের বাঁ চোখের সমস্যা ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তৃতীয় দফায় সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন।
রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা। তবে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। সেরা ছন্দে ফিরতে সময় লাগবে ‘ব্যাটসম্যান’ সাকিবেরও। তত দিনে সাকিবকে খেলতে হবে স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায়। যিনি বোলিং করবেন চার ওভার, ব্যাটিং করবেন দলের প্রয়োজনে।
রংপুরের কোচ সোহেল ইসলামও আজ খেলা শেষে সে কথাই বললেন। সাকিবের ৮-এ নামার কারণ ব্যাখ্যায় তাঁর যুক্তি, ‘আপনারা সবাই জানেন, তার চোখে সমস্যা আছে। এখানে আসলে…বোলিংটা করা যায়। কিন্তু ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু সেই প্রস্তুতিটা নিতে পারেনি, সে জন্য আসলে ব্যাটিংয়ে পরে নেমেছে।’ বিপিএলে সাকিবকে কী এই দায়িত্বেই দেখা যাবে? এ প্রশ্নের উত্তরে রংপুরের কোচ বলেছেন, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে, ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live