সিলেটে গিয়ে মাশরাফির হ্যাটট্রিক
ইনিংসের অষ্টম ওভার, কুমিল্লার অধিনায়ক লিটন দাস আলিস আল ইসলামকে তাঁর চতুর্থ ওভার করার জন্য ডাকলেন। মনে হচ্ছিল, একটু দ্রুতই কি আলিসের স্পেল শেষ করে দিচ্ছেন লিটন? তবে কুমিল্লার অধিনায়ক পাশে পেলেন ধারাভাষ্যকক্ষে থাকা আতহার আলী খানকে।
লিটনের প্রশংসা করে আতহার বললেন, এটাই সঠিক সিদ্ধান্ত। আলিস, লিটন আতহারের ভরসার প্রতিদান দিলেন। আলিস সেই ওভারটি করলেন ডাবল উইকেট মেডেন, ফেরালেন বেন কাটিং ও মাশরাফি বিন মুর্তজাকে। ৮ ওভার শেষে সিলেটের স্কোর ৬ উইকেট ২৮। সেখান থেকে সিলেট আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ঘরের মাঠে কুমিল্লার দেওয়া মাত্র ১৩১ রানের লক্ষ্যে মাত্র ৭৮ রানে গুটিয়ে গেছে সিলেট, হেরেছে ৫২ রানে। এবারের বিপিএলে সিলেট তিন ম্যাচ খেলে এখনো জয়হীন। কুমিল্লার জয় ৩ ম্যাচের দুটিতে। ওই ওভারের আগেও আলিস দুর্দান্ত বল করেছেন। প্রথম তিন ওভারে ১৭ রান দিয়ে আউট করেছেন নাজমুল হোসেন ও ইয়াসির আলীকে। সঙ্গ দিয়েছেন অলরাউন্ডার ম্যাথু ফোর্ড।
প্রথম তিন ওভারে ৯ রান দিয়ে ফোর্ড আউট করেন সামিত প্যাটেলকে। সিলেটের ওপেনার মোহাম্মদ মিঠুনও রানআউট হন আলিস-ফোর্ডের কল্যাণেই। কাটিং-মাশরাফির বিদায়ের পর জাকির হাসান ও রায়ান বার্ল ৪০ রানের জুটি গড়েন।
সিলেটকে কিছুটা স্বপ্ন দেখানো এই জুটি ভাঙে রোস্টন চেজের বলে বার্ল ১৪ রান করে আউট হলে। সেই ওভারেই লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪১ রান করা জাকির। এরপর ম্যাচের শুধু আনুষ্ঠানিকতাটুকুই বাকি থাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ