শিক্ষক মাহতাবকে নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করলো ব্র্যাক
আসিফ মাহতাব পাঠ্যবই থেকে শরীফের গল্প ছিঁড়ে ফেলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে। এ ঘটনায় তাকে খণ্ডকালীন শিক্ষকতার চাকরি থেকে অব্যাহতি দিয়ে আলোচনায় যোগ দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। এদিকে শিক্ষক মেহতাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জারি করেছে ব্র্যাক।
সোমবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে ব্র্যাক বলেছে যে ব্র্যাক ইউনিভার্সিটি, উচ্চশিক্ষার সকল প্রতিষ্ঠানের মতো, সকল মতামত ও মতাদর্শের প্রতি সহনশীলতা এবং শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক আলোচনা, বিতর্ক এবং পারস্পরিক বিনিময়ে বিশ্বাসী। কিন্তু ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে জাতীয় সম্পদ ধ্বংস করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য আচরণ এবং ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থিত নয়।
জানানো হয়, সাম্প্রতিক সময়ে আসিফ মাহতাব উৎস কর্তৃক বাংলাদেশ সরকারের প্রকাশিত সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়া এবং পাবলিক ফোরামে অন্যদের একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে এবং এ ধরনের অশিক্ষকসুলভ আচরণকে কোনোভাবেই সমর্থন করে না।
বিবৃতিতে আরও জানানো হয়, এ কারণে ব্যাক ইউনিভার্সিটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের জন্য আসিফ মাহতাব উৎসকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউনিভার্সিটি মাহতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তার সময় ও প্রচেষ্টার জন্য পারিশ্রমিক প্রদান করবে। ব্র্যাক ইউনিভার্সিটি সকল ক্ষেত্রে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত বিধিবিধান মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সাথে যুক্ত সামাজিক মাধ্যমে কিছু মহলের এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
বিবৃতিতে জানানো হয়, ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেকটি মানুষের সমান অধিকার এবং সম্ভাবনা বিকাশের পথে সমান সুযোগ সৃষ্টিতে বিশ্বাস করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা