অবশেষে নানা সংকটের মাঝে দুই সুখবর দিলো সৌদি
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিদেশি শ্রমিকদের গ্রেপ্তারের ঘটনায় প্রবাসীরা যখন উদ্বিগ্ন, তখন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব দুটি ভালো খবর নিয়ে এসেছে।
প্রথমত, সৌদি আরব ভিসাধারী বিদেশী কর্মীদের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেয় যারা মেয়াদ শেষ হওয়ার তারিখের আগে ফিরে না আসে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাথে সাথে, সৌদি পাসপোর্ট অধিদপ্তর এই বিদেশী কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা, এন্ট্রি পয়েন্ট, এয়ারলাইন্স এবং ট্রানজিট স্টেশনগুলিকে অবহিত করেছিল।
দেশটির কর্তৃপক্ষ বলছে, যেসব প্রবাসী কর্মী সৌদি আরব ত্যাগ এবং পুনরায় প্রবেশের ভিসা নিয়ে নিজ দেশে গিয়েছিলেন, কিন্তু তিন বছর পেরিয়ে যাওয়ার আগে বৈধ সময়ের মধ্যে সৌদিতে ফিরতে পারেননি, তাদের ওপর আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি কর্মীরা সৌদি আরবে ফিরতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছে, সৌদি আরব কর্তৃপক্ষের শ্রম ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দ্বিতীয়ত, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
যেসব দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব, তার মধ্যে আছে বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া এবং ইথিওপিয়া। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় আগের নির্ধারিত ফি পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক