আকরিক লোহার বড় দরপতন
এই সপ্তাহে লৌহ আকরিকের দামে তীব্র পতন হয়েছে। এর সঙ্গে টানা ২ সপ্তাহ কমছে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম। বিশ্বের বৃহত্তম ভোক্তা চীনে ইস্পাতের চাহিদা কমে গেছে। ফলে কার্বাইড উৎপাদনের কাঁচামালের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রভাবশালী ব্যবসায়িক বার্তা সংস্থা নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে কারখানার চাকরি কমেছে। এ অবস্থায় দেশের অর্থনীতিকে সমর্থন দিতে নীতিনির্ধারকরা সাহসী নীতি গ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। লৌহ আকরিকের দাম কমে যাওয়ার পেছনে এটিও একটি কারণ।
আলোচ্য সপ্তাহে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার চুক্তিমূল্য নিম্নমুখী হয়েছে ৩ দশমিক ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৮৭১ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১২১ ডলার ০৯ সেন্ট।
একই সপ্তাহে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আসছে এপ্রিলের বেঞ্চমার্ক আকরিক লোহার দর হ্রাস পেয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। মেট্রিক টনপ্রতি মূল্য স্থির হয়েছে ১১৩ ডলার ৩ সেন্টে। সবমিলিয়ে আলোচিত সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম কমেছে প্রায় ৭ ডলার।
সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে চীনের উৎপাদন কার্যক্রম সংকুচিত হয়েছে। এ নিয়ে টানা ৫ মাস দেশটির শিল্প খাতে কর্মযজ্ঞ নিম্নমুখী হলো। এতে অর্থনীতি পুনরুদ্ধারে আরও প্রণোদনা গ্রহণে নীতিনির্ধারকদের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
তবে আশার বাণী শুনিয়েছেন বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জিনরুই ফিউচার্সের বিশ্লেষক ঝুও গুইকিইউ। তিনি বলেন, ইতোমধ্যে ইস্পাতের চাহিদা বৃদ্ধির লক্ষণ দেখা গেছে। ফলে কারখানাগুলো আবারও কাঁচামাল সংগ্রহ শুরু করতে পারে। এতে কঠিন ধাতুর উৎপাদন বাড়বে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- জিপিএ-৫ পেলেই ট্যাব? শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিলল নতুন তথ্য
- ১ ইউরোতে বাড়ি কিনুন ইতালিতে, তবে মানতে হবে যেসব কঠিন শর্ত
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ