শেষ হলো বাংলাদেশের ম্যাচ, দেখেনিন ফলাফল
টস জিতে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উেইকেটে ১৬১ রান করে সফরকারীরা। বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। ফলে ৫৮ রানের জয়ে সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়ে অস্ট্রেলিয়া। বোলিংয়ে ফারিহা তৃষ্ণা হ্যাটট্রিক করে ব্যক্তিগত ঝলক দেখালেও দলীয় অর্জন থাকল শূন্য। আরও একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশের মেয়েরা।
অজিদের বড় পুঁজি পাইয়ে দিতে হ্যারিস ৪৭ আর ওয়েরহাম করেন ৫৭ রান। পরে বল করতে এসেও উইকেট পান ওয়েরহাম। অ্যাশলে গার্ডনার ১৭ রানে ও সোফি মলিনেক্স ১০ রানে ৩ উইকেট নিয়ে অবশ্য বাংলাদেশের ইনিংসের মূল হন্তারক। স্বাগতিকদের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২৭ আসে ওপেনার দিলারার ব্যাট থেকে।
১৬২ রানের বড় লক্ষ্য তাড়ায় দিলারা আক্তার আনেন ভালো শুরু। তার সঙ্গে জুটি গড়ার আভাস ছিলো মুরশিদা খাতুনের। এক চারের পর তিনি হন স্টাম্পিং। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত ছিলো বিতর্কির। পা ভেতরে থাকার পরও তাকে আঙ্গুল তুলেন মুরশেদ আলি খান সুমন। হতাশা প্রকাশ করে বেরিয়ে যান মুরশিদা। বাংলাদেশের পরের উইকেটও স্টাম্পিং। এবারও ক্লোজ সিদ্ধান্ত যায় স্বাগতিকদে বিপক্ষে। ৮ বলে ৫ করে ফেরেন সোবহানা মোশতারি।
প্রথম ম্যাচে ফিফটি করা অধিনায়ক জ্যোতি এবার ব্যর্থ। বাঁহাতি স্পিনার সোফিকে তুলে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন মিড অনে। উইকেট পড়ায় দিলারা কিছুটা গুটিয়ে যান। কয়েকটি ডট বলের চাপ আর সামলাতে পারেননি। ওয়েরহামের বলে বোল্ড হয়ে ফেরেন ২৫ বলে ২৭ করে।
৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন কিছুক্ষণ চেষ্টা চালিয়েছিলেন। তবে তাদের ২৮ বলে ৩০ রানের জুটি ম্যাচে প্রভাব ফেলার ধারেকাছেও ছিলো না। দুজনেই বিদায় নেন থিতু হয়ে। ১৮ বলে ১৫ আসে ফাহিমার ব্যাটে। ১৭ বলে করে ২১ অ্যাশলে গার্ডনারের বলে বোল্ড হন স্বর্না। পরে আর বাকিদের পক্ষে খুব বেশি রান বাড়ানো সম্ভব হয়নি। এর আগে ব্যাট করতে নেমে ব্যাটিং অর্ডারে বেশ কিছু বদল আনে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনি ওপেনিং থেকে সরে বাকিদের দেন সুযোগ।
ফুবি লিচফিল্ড তৃতীয় ওভারে শিকার হন ফারিহার। তবে এরপরই দারুণ জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে ক্রমশ দূরে ঠেলে দেন ওয়েরহাম-হ্যারিস। ৩৪ বলে ৪৭ করতে ৬ চার, ১ ছক্কা মারেন হ্যারিস। ৩০ বলে ৫৭ রানের ইনিংসে ১০ চার মারেন ওয়েরহাম।
এই দুজনের পর তাহিলা ম্যাকগ্রা ১৯ বলে ১৯ ও এলিস পেরি ২২ বলে করেন ২৯। শেষ ওভারে ফারিহা হ্যাটট্রিক করলে রানের চাকায় কিছুটা লাগাম আসে। তবে তাতে ম্যাচের বাস্তবতা বদল হয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো