MD. Razib Ali
Senior Reporter
ওপেনিংয়ে চমক, দলে তিন ফিনিশার, দেখেনিন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড
আর মাত্র দুই মাস পর শুরু হবে আইসিসির অন্যতম মেগা ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে প্রায় সব দেশ শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বিসিবি অনেক কিছু প্ল্যান করে রেখেছে। তার মধ্যে অন্যতম হলো জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ২৯ শে জুন। এখন ভক্ত সমর্থকদের কাছে একটাই প্রশ্ন কেমন হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। চলুন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে তা নিয়ে আলোচনা করা যাক।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে বেশ কয়েক জন ক্রিকেটার ফিক্সড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির আলি অনিক টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে একদম ফিক্সড হয়ে গেছে। পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ফিক্সড।
স্পিনারদের মধ্যে শেখ মেহেদী ও লেগ স্পিনার রিশাদ হোসেন ফিক্সড। তাইজুলের ইনজুরির কারণে স্কোয়াডে সুযোগ পেয়ে যেতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাছাড়াও সুযোগ পেয়ে যেতে পারেন শামীম হোসেন পাটোয়ারী। আরেকটা নাম স্কোয়াডে থাকা প্রায় ৯৯% নিশ্চিত সেইটা হলো বাংলাদেশের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে সুযোগ পেতে লড়াই করছেন তিন ক্রিকেটার। এনামুল হক বিজয়, নাঈম শেখ ও তানজিম হাসান তামিম এই তিন ক্রিকেটার আছেন ব্যাকআপ ওপেনারের তালিকাতে। তবে এগিয়ে আছেন তানজিম হাসান তামিম। বলা যায় এক রকম ফিক্সড তানজিম হাসান তামিম।
নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির আলি অনিক, শেখ মেহেদী, তাইজুল ইসলাম/মেহেদী হাসান মিরাজ/শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- আজ বাংলাদেশে১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম জেনে নিন
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- রোমানিয়া ওয়ার্ক পারমিটে নতুন নিয়ম, আবেদন থেকে খরচ জানুন