সব ফরমেটের দল থেকেই বাদ পড়বেন মিরাজ
৬ জানুয়ারি ২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলে তাওহীদ হৃদয়ের বিপিএলে অভিষেক হয়েছিলো। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একজন সদস্য ছিলো তাওহীদ হৃদয়। আফিফের মতো তাওহীদ হৃদয়কে নিয়েও সবার এক্সপেকটেশন ছিলো অনেক। কিন্তু অভিষেক ম্যাচে তাওহীদ হৃদয় কুমিল্লার বিপক্ষে করলেন ২৪ বলে ৮ রান। বাউন্ডারি মেরেছিলেন মাত্র ১ টা। তারপর যা হবার তা ই হলো। আর ম্যাচ খেলার সৌভাগ্য তাওহীদ হৃদয়ের হয় নি। কারণ তার ব্যাটিং এপ্রোচ একেবারেই টি-টোয়েন্টি সুলভ ছিলো না।
পরবর্তীতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৮ ইনিংসে ১১৭.৫১ স্ট্রাইক রেট এবং ২৭.৭ এভারেজে ১৯৪ রান করেছিলেন। এরপর ২০২২ সালের বিপিএলে তার পারফরম্যান্স ছিলো আরও ভয়াবহ। ১০ ইনিংসে ৯৭.৮৪ স্ট্রাইক রেট এবং ১৭ এভারেজে ১৩৬ রান করেছিলেন। পাশাপাশি কুমিল্লার বিপক্ষে ফাইনাল ম্যাচের শেষ ওভারে বরিশালকে বিপিএল ট্রফি জিতাতেও ব্যর্থ হয়েছিলেন।
বিপিএলে তাওহীদ হৃদয়ের ব্যাটিং এপ্রোচ দেখে ধরেই নেওয়া হয়েছিলো টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার বড় হবার সম্ভাবনা কম । কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে হৃদয় হয়ে উঠলেন পুরো দস্তুর একজন টি-টোয়েন্টি ব্যাটসম্যান। নিজের ব্যাটিং টেকনিকে নিয়ে আসলেন আমূল-পরিবর্তন। ২০২২ এর হৃদয়ের সাথে ২০২৩ সালের বিপিএলের তাওহীদ হৃদয়ের মধ্যে দেখা গেলো আকাশ পাতাল তফাৎ। যার ফলে জাতীয় দলের দরজাটাও দ্রুত খুলে গেল হৃদয়ের। এখন তিনি বাংলাদেশের সাদা বলের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান।
অন্যদিকে মিরাজের জাতীয় দলে অভিষেক হয়েছে ২০১৬ সালে। শারীরিক গঠনের দিক দিয়ে হৃদয়ের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। বরং হৃদয়ের থেকে তাকে আরও বেশি হেলদি মনে হয় আমার কাছে। প্রেশার মোমেন্টে ব্যাটিং করে অনেক ম্যাচ মিরাজ আমাদের জিতিয়েছেন। একটা সময় ভেবেছিলাম সিনিয়র প্লেয়াররা অবসরে যাবার পর মিরাজ আমাদের মিডেল অর্ডারের স্তম্ভ হবে।
কিন্তু মিরাজ যেন আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলাতে পারছে না। আর এখন মনে হচ্ছে সিনিয়ররা অবসরে চলে গেলেও তাকে সবসময় ৬/৭ নম্বরে ব্যাটিং করা লাগবে।
এই ৮ বছরে মিরাজের বোলিংয়ে আমি এক্সট্রা কোনো কাজ করতে দেখি নাই। এমনকি তার ব্যাটিং টেকনিকেও আহামরি পরিবর্তন আনে নাই।
টি২০ ফরম্যাটে আগে মাহেদীর সাথে তার কম্পিটিশন হতো। এখন রিশাদ ও সেই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। এইভাবে চলতে থাকলে একটা সময় ওয়ান ডে ফরম্যাটেও মিরাজের অবস্থান নড়বড়ে হয়ে যাবে।
মিরাজের উচিত হৃদয়ের মতো তার ব্যাটিং টেকনিকে পরিবর্তন আনা। কারণ তাকে সবসময় ৭/৮ নম্বরেই ব্যাটিং করা লাগবে। সে যদি এই পরিবর্তন না আনে তাহলে একটা সময় তাকে রিগ্রেট ফিল করতে হবে যখন তার ওয়ান ডে দলের মূল একাদশে জায়গা পাওয়া নিয়েও সংশয় তৈরি হবে।
২০২৪ টি২০ বিশ্বকাপে মিরাজের জন্য এখন সুযোগ পাওয়া কঠিন। অদূর ভবিষ্যতে বোলিং কিংবা ব্যাটিংয়ে আহামরি পরিবর্তন না আনলে এশিয়ার বাহিরে যখন ওয়ান ডে খেলতে যাবে তখন ওয়ান ডের একাদশ থেকেও বাদ পড়বে। মিরাজের উচিত তার ব্যাটিং পজিশন অনুযায়ী পাওয়ার হিটিং স্কিলস রপ্ত করা। এতে করে তার ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ ও ভালো মানের একজন ফিনিশার পাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে ১৫ হাজার টাকা কমলো সোনার দাম
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- আজকের নামাজের সময়সূচি: (শনিবার, ২১ মার্চ ২০২৬)
- ভিয়েতনাম সফরের আগে তারকা ফুটবলারকে হারালো বাংলাদেশ
- আজ এভারটন বনাম চেলসি ম্যাচ: পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচী:ব্রাইটন বনাম লিভারপুল
- ২০৩০ সালে ৩৬টি রোজা রাখার বিরল এক সুযোগ
- আজ ব্রাইটন বনাম লিভারপুল ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ঈদুল ফিতরের চাঁদ দেখার দোয়া ও আমল: নবীজির (সা.) শেখানো সুন্নাহ
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২১ মার্চ ২০২৬)
- আজ ফুলহ্যাম বনাম বার্নলি ম্যাচ: প্রিভিউ, ইনজুরি আপডেট ও সম্ভাব্য একাদশ
- ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: আবেদন করার শেষ সময় ১১ এপ্রিল
- ‘সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা সাব্বিরের, ফিরতে চান দলে