ম্যাচ শেষে মুস্তাফিজের ১৫ তম ওভারের মেইডেন নিয়ে যা বললেন অধিনায়ক রুতুরাজ
আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। টস হেরে আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬৩ তুলে ফলে পাঞ্জাব কিংস। ফলে ১৩ বলে হাতে রেখে ৭ উইকেট বিশাল জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।
আর এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো মুস্তাফিজের আইপিএলের এবারের আসর। শেষ ম্যাচে ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন। পাননি কোনো উইকেট। তবে গড়েছেন একটি রেকর্ড। ১৫ তম ওভারে মেইডেন দিয়ে রেকর্ড বুকে নাম লেখালেন। প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলের ডেথ ওভারে মেইডেন ওভার দেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করে অধিনায়ক রুতুরাজ বলেন, "আমরা ৫০/৬০ রান কম করেছি। প্রথম দিকে উইকেটে ব্যাটিং করা কষ্ট হলেও শেষের দিকে অনেক সহজ হয়েছে। এত কম রানের টার্গেটে আমাদের বোলাররা খুব চেষ্টা করেছে। মুস্তাফিজের ১৫ তম ওভার অসধারণ ছিল। সেই সময় মেইডেন ওভার বড় একটি বিষয়।"
এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে দুই নম্বরে থেকে শেষ করলেন আইপিএলের এবারের আসর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?