জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশ দলে বিশাল পরিবর্তন
চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের তিনটি ম্যাচ। টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অনেকেই ভাবতেই পারে কতই না ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। কিন্তু আসল ঘটনা তা না। গতকাল খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৬৬ রান করে হারতে বসেছিল শান্ত বাহিনী।
জিম্বাবুয়ে এমন একটা দল যারা উগান্ডার মত দলের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে। আর সেই জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ম্যাচ জিতছে অনেক কষ্টে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অতি দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এই পারফরম্যান্স। খুব স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, ঢাকায় শেষ ২ ম্যাচে দলে কি পরিবর্তন আসবে? সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান কি শেষ ২ ম্যাচ খেলবেন?
আগামী ১০ ও ১২ মে শেষ দুই টি-টোয়েন্টি। তার জন্য আজ মঙ্গলবার রাতে আর দল ঘোষণা হবে না। সাকিব আর মোস্তাফিজ দলে থাকবেন কিনা, সে নিশ্চয়তাও মেলেনি। তবে খেলবেন না এমন কথা শোনা যায়নি।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ মঙ্গলবার রাতের ফ্লাইটে চট্টগ্রাম থেকে রাজধানীতে ফেরার আগে জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে জানালেন, শেষ ২ ম্যাচের দল ঘোষণা আগামীকাল বুধবার। সাকিব ও মোস্তাফিজ কি থাকছেন? সে প্রশ্নর উত্তর সরাসরি দিতে অপরাগতা লিপুর। শুধু এটুকু বলেই থামলেন, ‘খেলার তো কথা।’
লিটন দাস টানা তিন ম্যাচে ব্যর্থ। তার বদলে আর কোন ওপেনারকে পরখ করে দেখা হবে কিনা, সৌম্য সরকার কি ঢাকার শেষ ২ ম্যাচের দলে ঢুকবেন, নাকি তানজিদ হাসান তামিম, লিটন দাস আর পারভেজ হোসেন ইমনই থাকবেন? সেটাই দেখার।
তবে ভেতরের খবর, অফফর্মে থাকা লিটনকে শেষ ২ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে পারভেজ ইমন আর সৌম্যর যে কাউকে ১০ ও ১২ মে শেরে বাংলায় খেলতে দেখা যেতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- রাতে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- হু হু করে কমছে স্বর্ণের দাম, দেশের আজকের বাজারদর
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- ফলাফল: ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ: স্পোর্টিং বনাম বোডো/গ্লিমট দ্বৈরথে আজ কে সেরা?
- ক্রেতার চাপে বিক্রেতাশূন্য ৮ কোম্পানি, সূচক চাঙ্গা
- সৌদিতে ঈদ কবে
- ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ ও প্রেডিকশন