ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
জিম্বাবুয়ে বিপক্ষে ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচে হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টানা চার জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। পঞ্চম টি-টোয়েন্টি জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াস করতে চায় টাইগাররা।
টস হেরে প্রথম ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও তামিমের উদ্বোধনী জুটিতে ৬৮ বলে ১০১ রানের পার্টনারশীপ গড়ে বাংলাদেশ। যার ফলে বিশাল সংগ্রহের স্বপ্ন দেখছিল ভক্ত সমর্থকরা। তবে সবাইকে হাতাশ করে শান্ত সাকিবরা। সব কয়টি উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ। এক সময় হারতে বসেছিল বাংলাদেশ। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার পারফর্ম করায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই ম্যাচে জয় পেলেও বিশাল লজ্জার রেকর্ড গড়েছে টাইগাররা। যা টি-টোয়েন্টির ইতিহাসে নেই আরও কারও। গতকাল ওপেনিং জুটিতে ১০১ রান তোলো তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে এরপর বাংলাদেশের ব্যাটিং লাইনআফ ভেঙে পড়ে তাসের ঘরের মত। মাত্র ৩৫ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। ১ বল বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে যায় তারা। আর এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রায় ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক রেকর্ড গড়ে বাংলাদেশ। যা নেই আর কারও।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। এরপর প্রায় ২০ বছর পেরিয়ে গেছে, এর মধ্যে খেলা হয়েছে ২৬০১টি ম্যাচ। এরমধ্যে কোন ম্যাচেই প্রথমে ব্যাটিং করে প্রথম উইকেটে ১০০ রানের জুটির পর কোন দলই অলআউট হয়নি। তবে টি-টোয়েন্টির ২৫৯৯ তম ম্যাচে এসে এই রেকর্ডটি ভাঙ্গলো। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথম দল হিসেবে প্রথম জুটিতে ১০০ রান করার পরও অলআউট হলো বাংলাদেশ। অবশ্য অনাকাঙ্খিত এই রেকর্ডের দিনে যদিও শেষ পর্যন্ত হাসি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live