সরকারি ছুটি ৩ দিন, জেনেনিন ঈদুল আজহায় যেভাবে টানা ৯ দিন ছুটি পাবেন
ঈদুল আজহা আসতে আর বেশি দিন সময় নাই। যতদুর জানা গেছে তাতে সম্ভবত(চাঁদ দেখার ওপর নির্ভর করবে) আগামী ১৭ জুন (সোমবার) উদযাপিত হতে পারে ঈদুল আজহা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে ছুটি শুরু হবে, যা শেষ হবে ১৮ জুন (মঙ্গলবার)।
ঈদের ছুটি শুরুর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে টানা পাঁচ দিনের ছুটি মিলছে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে এর সঙ্গে ঈদের ছুটি শেষে সপ্তাহের বাকি দুদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি নিতে পারলে তার সঙ্গে আরো দুদিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে সব মিলিয়ে ছুটি দাঁড়াবে ৯ দিন, অর্থাৎ ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।
মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। দিনের হিসাবে যা সর্বোচ্চ ৭০ দিন হতে পারে।
সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর দিনটি পালন করেন। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ঈদুল আজহা চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিনের ব্যবধান থাকে।
এবার ১০ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ বা ১৭ তারিখে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখে দেশটিতে কোরবানির ঈদ পালিত হবে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সেই হিসাবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখে পরিবর্তন হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি