‘তামিমের জাতীয় দলে ফেরা উচিত হবে না'
বিশ্বতাপ দল ঘোষণার আগে তামিমকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ আন্তার্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম এমন খবর চারেদিকে ছড়িয়ে পড়ে। তবে গতকাল ঘোষণা করা হয় বাংলাদেশের বিশ্বকাপ দল যেখানে নাম নেই তামিমের। না থাকাটায় স্বাভাবিক কেননা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন তামিম।
তবে এখন ওয়ানডে ও টেস্ট ফরমেট থেকে অবসর নেননি তিনি। তাইতো সবার এখন একটাই প্রশ্ন ফিরবেন কিনা। এই প্রশ্নের উত্তর জানা নাই বিসিবিরও। তবে তামিম যেভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছে, এরপর তার দলে ফেরা ঠিক হবে না বলে মনে করেন তামিমের সাবেক সতীর্থ ইমরুল কায়েস।
জাতীয় দলে তামিম ইকবালের ফেরা প্রসঙ্গে সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, আমি তামিমের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, ও আসলে জাতীয় দলের ড্রেসিংরুম উপভোগ করছে না। কারণ, সে ড্রেসিংরুমে আগের মতো শ্রদ্ধা পাচ্ছে না। সে যতদিন ক্রিকেট খেলেছে ডমিনেট করে খেলেছে, নিজের লেভেলটা একটা জায়গায় রেখেছিল। ওখান থেকে অবসর নিল, আবার ফিরেও এলো। আসলে ফিরে আসার পর মানুষ খুব ভালোভাবে নেয় না।
দেশের হয়ে ১৩১ ম্যাচে অংশ নিয়ে ৭টি সেঞ্চুরি আর ২০টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৩৫০ রান করা ইমরুল আরও বলেন, এখন হয়তো মিডিয়া, বোর্ড অনেকেই তামিমকে দলে নিতে চাচ্ছে। তামিম হয়তোবা আবেগ দিয়ে চিন্তা করে বলছে, আমি হয়তো একটা ফরম্যাট খেলতে পারি। আমার মনে হয় তার আর জাতীয় দলে ফেরত আসাটা উচিত হবে না।
মূলত, গত বছর আফগানিস্তান সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তামিম ইকবাল। অভিমানী তামিমকে দলে ফেরাতে গণভবনে ঢেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বের হয়ে তামিম জানান এক মাস পর ফিরবেন।
এরপর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে ফেরানো হয়; কিন্তু নভেম্বরে বিশ্বকাপ দলে তাকে রাখা হয়নি। যে কারণে দেশের হয়ে খেলার আগ্রহ হারান সাবেক এই অধিনায়ক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live