হাথুরুসিংহের পরিকল্পনার বিষয়ে যা বললেন সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
তাসকিন শরিফুলদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের সব সময় খোজ রাখেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের এক রকম অভিমান করে বাংলাদেশকে বিদায় বলে দেন। তবে সেই সময় তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের নিয়মিত খোজ রাখবেন। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে নজর রেখেছিলেন তিনি। দেখেছেন শিষ্যদের পারফরমেন্স।
দীর্ঘ অপেক্ষার পর গতকাল মঙ্গলবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দেখা যায়নি কোনো চমক। শুধু মাত্র সাইফউদ্দিনের বাদ পড়া ও তাসকিনকে সহঅধিনায়ক করা নিয়ে হচ্ছে আলোচনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষণা পর বাংলাদেশের এক গনমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। যেখানে তিনি সাবেক শিষ্যদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। লিটন দাস, শান্ত, সাকিবদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন।
হাথুরু কেমন পরিকল্পনা করেন সেটাও দেখার বিষয় বলে জানান। ডোনাল্ড বলেন, “আমার মনে হয়, বাড়তি উইকেটরক্ষক বিবেচনায় রাখা যেতে পারে। আমি নিশ্চিত না, তবে লিটনের জন্য অফফর্মে থেকে এক মাসের মধ্যে বিশ্বকাপে যাওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। এটা দেখার বিষয় চন্ডিকা (হাথুরুসিংহে) দল নিয়ে কী পরিকল্পনা করে। সে কি আগের পরিকল্পনাতেই থাকবে? নাকি জাকেরকে বিবেচনায় আনবে। যদি জাকেরকে নিয়ে এগোতে থাকে, তবে বিষয়টা বেশ আগ্রহ জাগানোর মতো হবে। আপনাকে এই ক্ষেত্রে সাহসী হতে হবে। আর ফর্মে থাকা সেরা খেলোয়াড়কেই দলে নিতে হবে। সে টপ-অর্ডারে দারুণ, তবে কোচ এবং নির্বাচকরা সেটা বিবেচনায় রাখবে কি না দেখতে হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা