সোনার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজে বাদের নতুন হার নির্ধারণ, বাড়ানো হয়েছে মজুরি হার
সোনার অলংকার বিক্রয়ে ন্যূনতম মজুরি ৬ শতাংশ ও পারচেজে বা ক্রেতার কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে বাদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। সম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সোনার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজে বাদের হার ও সোনার অলংকার বিক্রয়ে ন্যূনতম মজুরি পুননির্ধারণ করা হয়।
নতুন নিয়মানুযায়ী সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। ইতোপূর্বে সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৩ শতাংশ বাদের নিয়ম কার্যকর ছিল। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে সোনার অলংকার বিক্রয়ের সময় ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সোনার অলংকার বিক্রয়ের সময় ভারতে ১২ শতাংশ, শ্রীলঙ্কায় ৮ শতাংশ, চীনে ১৫ শতাংশ, ইতালিতে ২০ শতাংশ, হংকং-এ ৩০ শতাংশ, মালয়েশিয়ায় ৩৫ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ শতাংশ পর্যন্ত মজুরি গ্রহণ করা হয়।
বাংলাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদের নিয়ম কার্যকর এবং সোনার অলংকার বিক্রয়ের সময় ক্রেতার কাছ থেকে ৬ শতাংশ মজুরি গ্রহণ করার অনুরোধ জানানো হলো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ