ব্রেকিং নিউজ: মোংলা বন্দর থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার
মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পাচারের ঘটনা ঘটেছে। শনিবার রাতে পৌর শহরের ১ নম্বর লেবার জেটি এলাকা থেকে কোস্টগার্ড এই তেল উদ্ধার করে, তবে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) মিডিয়া কর্মকর্তা মো. মুনতাসির ইবনে মাহাসীন জানান, পানামা পতাকাবাহী ‘ইয়াস স্কাই’ জাহাজ থেকে ২১৭ ব্যারেল জ্বালানি তেল পাচার হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা শহরে অভিযান চালিয়ে ১ নম্বর লেবার জেটি থেকে তেল উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত তেল মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের জয়েন্ট কমিশনার (জেসি) মো. মাহফুজুর রহমান জানান, মো. বেল্লাল হোসেন নামধারী কাস্টমস ভেন্ডার লাইসেন্সধারী মেসার্স এবি সিদ্দিকের অনুকূলে এই তেল নামানো হয়েছিল। এ বিষয়ে তাকে ৫ লাখ ৫৭ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে অবস্থানরত জাহাজ থেকে পাচার বা চুরি রোধসহ নিরাপত্তার বিষয়ে নদীতে কোস্টগার্ডের টহলে থাকার কথা। তবে তাদের চোখ ফাঁকি দিয়ে এই ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলা ছিল কিনা সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তদন্তে জানা গেছে, বন্দরে অবস্থানরত জাহাজ থেকে কালাম ও ইউসুফ নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে তেল পাচার করে আসছেন। শনিবার উদ্ধার হওয়া তেলও তারা পাচার করেছেন। তবে রহস্যজনক কারণে তারা সবসময়ই ধরা ছোঁয়ার বাইরে থেকে যান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম পানামা: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম পানামা: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম পানামা: দ্বিতীয়ার্ধের শুরুতেই ২ গোল, জানুন ফলাফল
- ২০২৬ ফিফা বিশ্বকাপ: ব্রাজিলের ম্যাচ কবে কখন জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- ব্রাজিল বনাম পানামা: প্রথমার্ধের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: মোবাইল দিয়ে লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ঈদের বক্স অফিসে শাকিবের রাজত্ব, ৪ দিনেই রকস্টারের রেকর্ড আয়!
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ রাতে জার্মানি বনাম ফিনল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: ২৫ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: সরাসরি দেখুন Live