বাংলাদেশি ১৭ হাজার কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময় বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করা হয়েছে। বুধবার ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিমের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, "আমরা মালয়েশিয়ার হাইকমিশনারের মাধ্যমে তাদের সরকারের কাছে আবেদন করেছি যে, অন্ততপক্ষে যাদের ভিসা হয়েছে তাদের যেন মালয়েশিয়ায় প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। আশা করছি, তারা আমাদের আবেদন রক্ষা করার চেষ্টা করবে।"
তিনি আরও বলেন, "যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করেছে, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, এমনকি যারা ভিসা পায়নি তাদের ব্যাপারেও মন্ত্রণালয় বিবেচনা করবে। তাদের কীভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সে বিষয়েও কাজ চলছে। এক্ষেত্রে আমরা অত্যন্ত আন্তরিক।"
সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে শফিকুর রহমান চৌধুরী বলেন, "আমরা চেষ্টা করছি। কারণ, মালয়েশিয়া যাওয়ার জন্য যারা অর্থ ব্যয় করেছে তাদের অবশ্যই যাওয়া প্রয়োজন।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ