শাকিবের ‘তুফান’ নিয়ে উঠলো নতুন অভিযোগ
বিভিন্ন অভিযোগের পর এবার ঈদের সিনেমা ‘তুফান’ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, সিনেমা হল মালিকদের সাথে প্রতারণা করছে তুফান নির্মাতা প্রতিষ্ঠান।
শোনা যাচ্ছে, সিনেমা হল মালিকদের এক ধরনের জিম্মি করে অতিরিক্ত রেন্টাল দাবি করছে তুফান নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই। এমনই অভিযোগ তুলেছেন বগুড়ার ধুনটে অবস্থিত ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ঈশা খান। তার দাবি, তুফান সিনেমা নিয়ে তার সাথে প্রতারণা করা হয়েছে।
ঈশা খান ও তার মেয়ে ঈশিতা ইমু জানান, সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন তারা। ঈশিতা গণমাধ্যমকে বলেন, ‘আমরা আলফা আই অফিসে তুফান সিনেমা নিতে গেলে তারা আমাদের জানায়, ধুনটের আরেক সিনেমা হল পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে। আমরা নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দিতে রাজি হই এবং চুক্তি করি। কিন্তু পরের দিন সিনেমাটি ছয় লাখ টাকায় অন্য একটি হলে দেওয়া হয়েছে বলে জানতে পারি। এ বিষয়ে প্রশ্ন করতে গেলে আলফা আইয়ের কর্মচারী খারাপ আচরণ করে এবং প্রযোজক শাহরিয়ার শাকিল আমাদের বের করে দেন।’
শাহরিয়ার শাকিলের সাথে যোগাযোগ করা হলে তিনি তুফান সিনেমার প্রেস কনফারেন্সে ব্যস্ত আছেন বলে জানান। অন্যদিকে, আলফা আইয়ের কর্মচারী সাকিব সৌখিন অভিযোগটি অস্বীকার করেছেন।
এ ঘটনায় ঝংকার সিনেমা হলের মালিক বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির দ্বারস্থ হয়েছেন এবং সংগঠন ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।
‘তুফান’ সিনেমাটি নব্বই দশকের এক গ্যাংস্টারের কাহিনি নিয়ে তৈরি হয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ