শেষ হলো বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আজ নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং শুরু করেছে টাইগাররা। ব্যাট করতে নেমেই শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ১ রান করে ফিরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ বলে ১ রান করেন লিটন দাস।
তবে বাংলাদেশের শুরু বিপর্যয় সারিয়ে তোলেন তানজিদ তামিম ও সাকিব। তানজিদ তামিমকে সাথে নিয়ে ৩২ বলে ৪৮ রানের পার্টনারশীপ করেন সাকিব। ২৬ বলে ৩৫ রান করে তানজিদ তামিম ফিরলে ভাঙে জুটি।
এরপর ব্যাটিংয়ে আসেন তাওহীদ হৃদয়। তবে আজকে ভালো কিছু করতে পারেনি তিনি। ১৫ বলে ৯ রান করে তাওহীদ হৃদয়। এরপর মাহমুদউল্লাহর সাথে জুটি গড়েন সাকিব। ২১ বলে ২৫ রান করে মাহমুদউল্লাহ ফিরলে ভাঙে জুটি। তবে একদিকে ফিফটি তুলে নিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন জাকের আলী।
নির্ধারীত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৫৯ রান স্কোর বোর্ডে জমা করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য নেদারল্যান্ডসের ১৬০ রান প্রয়োজন। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে থামে নেদারল্যান্ডস। ফলে ২৫ রানের জয় পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১৫৯/৫ (২০ ওভার) (শান্ত ১, লিটন ১, তানজিদ ৩৫, সাকিব ৬৪*, মাহমুদউল্লাহ ২৫)
নেদারল্যান্ডস- ১৩৪/৮ (২০ ওভার) (এঙ্গেলব্রেখট ৩৩, বিক্রমজিত ২৬, এডওয়ার্ডস ২৫; রিশাদ ৩/৩৩, তাসকিন ২/৩০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি, বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা
- ব্রাজিলের পরের দুই ম্যাচ কবে, জানুন সময়সূচি ও প্রতিপক্ষ
- ডোমিনেজ স্টিলে মালিকানা বদল, এবার পর্ষদেও বড় রদবদল
- ব্রাজিল বনাম ভারত: শেষ পর্যন্ত কী হলো ম্যাচে, জানুন ফলাফল
- আয়-সম্পদে বড় উত্থান অ্যাপেক্স ফুডসের, ডিভিডেন্ড কেন একই?
- আজকের টাকার রেট কত: বাড়লো ২০টি দেশের টাকার মান
- আজ ১০/০৪/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- Vivo V80: ৭,২০০mAh ব্যাটারি ও ZEISS ক্যামেরার চমক
- সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর