সালমান খানের বিয়ে না করার কারণ জানালেন বাবা সেলিম খান
বলিউডের সুপারস্টার সালমান খান তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই ছিলেন আলোচনায়। ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবন সাজাতে পারেননি তিনি। সমসাময়িক অনেক তারকা বিয়ে করে সংসারী হয়েছেন, কিন্তু সালমান এখনও সিঙ্গেল রয়েছেন।
তার বয়স যখন ৫৮ পার হয়ে গেছে, তখনও বিয়ে না করার কারণে তাকে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলা হয়। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তার বাবা সেলিম খান।
সেলিম খান জানিয়েছেন, সালমান খুবই সহজ-সরল একজন মানুষ। সম্পর্ক গড়লেও বিয়ের বিষয়ে ভীতু। তার ধারণা, কোনো মেয়েই তার মায়ের মতো করে সংসার গুছাতে পারবে না। সালমান সব মেয়ের মধ্যেই তার মায়ের গুণাবলী খুঁজে বেড়ায়।
সেলিম খান আরও বলেন, সালমান এমন একজন মেয়েকে বিয়ে করতে চায়, যে স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখবে এবং একজন আদর্শ স্ত্রী হিসেবে পরিচিত হবে। তবে আজকাল এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।
প্রসঙ্গত, অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও কাউকেই ঘরণী বানাতে পারেননি সালমান। কিছুদিন রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সবাই ভেবেছিল এবার হয়তো লুলিয়ার সঙ্গেই ঘর বাঁধবেন সালমান। কিন্তু সেই আশা ভঙ্গ করে দিয়ে সালমান স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিয়ে করবেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ