ডিগবাজি দিতে গিয়ে আহত আলোচিত অভিনেতা জায়েদ খান
ঢাকাই সিনেমার আলোচিত ও বিতর্কিত নায়ক জায়েদ খান বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন। বর্তমানে দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে একটি স্টেজ শো সম্পন্ন করেন এই নায়ক। এরপর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দেওয়ার সময় কোমরে ব্যথা পান তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জায়েদ খান সমুদ্র সৈকতে ডিগবাজি দেওয়ার চেষ্টা করছেন। হঠাৎই কোমরে ব্যথা পেয়ে থেমে যান তিনি। পরে ভিডিওতে তিনি বলেন, "এই কারণেই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি করতে গিয়ে এই অবস্থা হলো।"
তিনি আরও বলেন, "নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।" প্রসঙ্গত, ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দেন দুবাই। তার আগে লন্ডনে শো করে আসেন। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা যাবেন এই চিত্রনায়ক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ