চরম উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আজ কোপা আমেরিকার সেমি ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কানাডা। চলতি আসরে এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয় দুই দল। যেখানে ২-০ ব্যবধানে জয় আর্জেন্টিনা। আজকের ম্যাচে যে জিতবে পেয়ে যাবে সেমি ফাইনালের টিকিট।
ইতিমধ্যে ম্যাচে অধিপত্য বিস্তার করেছে আর্জেন্টিনা। ৬০ বল দখলে রেখেছে মেসিরা। প্রথমার্ধের খেলা শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা। ডি পলের সহায়তায় গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
বুধবার (১০ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কানাডা। বেশ কয়েকবার আকাশী-নীল শিবিরে হামলাও করে তারা। তবে ফিনিশিং দুর্বলতায় সাফল্য পায়নি দলটি। বলা যায় আলবিসেলেস্তেদের বেশ চাপে রাখে লাল জার্সিধারীরা।
খেলার ধারার বিপরীতে ২২ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা পাস দেন রদ্রিগো ডি পল। যা রিসিভ করে দারুণ দক্ষতায় জালে জড়ান জুলিয়ান আলভারেজ। এতে কিছুটা স্বস্তি নেমে আসে আকাশী-নীল শিবিরে।
তবে প্রথমার্ধের বাকি সময়েও বেশ কয়েকবার আর্জেন্টিনাকে চাপে ফেলে কানাডা। বিপরীতে লিওনেল মেসিও কয়েকবার গোলের জন্য শট নেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই আর গোলের দেখা পায়নি। বিরতিতে থেকে ফিরেই ৫১ মিনিটের মাথায় গোলের দেখা পান লিওনেল মেসি। আসরে এটি তার প্রথম গোল। এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতার পথে আর্জেন্টিনা। ২-০ ব্যবধানে জিতে ফাইনালে মেসির আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- ৩৫–৪০ হাজারে ২০২৬ সালের সেরা ৫ গেমিং ফোন
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজ ৯/২৭/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের টাকার রেট কত: কমেছে ১৯টি দেশের টাকার মান