যেভাবে পাবেন ৫জিবি বোনাস ডাটা
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বন্ধ হওয়া মোবাইল ইন্টারনেট সেবা রোববার (২৮ জুলাই) বিকেল থেকে আবারও পাওয়া যাচ্ছে। ৩টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তবে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনেকে ডাটা প্যাকেজ কিনেও ব্যবহার করতে পারেননি। এজন্য গ্রাহকদের বিনামূল্যে ৫ জিবি ডাটা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে অপারেটরগুলো।
মোবাইল অপারেটরেররা বলছে, ইন্টারনেট পুরোপুরি চালুর পর কারা এ বোনাস ডাটা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল (যোগ্য), তা যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে। গত ১৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের ১০ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল বোনাস ৫ জিবি ইন্টারনেট পাবেন। তাছাড়া কমপক্ষে ১ থেকে দেড় জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকরাও এ বোনাস পেতে পারেন। অপারেটররা বলছেন, এলিজেবল বা যোগ্য গ্রাহকদের এসএমএস দিয়ে বোনাস ডাটার তথ্য জানিয়ে দেয়া হবে। সঙ্গে সঙ্গে তাদের ডাটা প্যাকেজটি চালু হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ