সাকিবের রাজ্যে এখন রাজত্ব করছেন পরীমনি
সময়টা ভালো যাচ্ছে না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। রাজনীতির মাঠে ধাক্কা খাওয়ার পর খেলার মাঠেও আছেন চাপে। সরকারের পতনের পর সমালোচনা ও জনরোষে রীতিমতো কোনঠাসা দেশ সেরা এই ক্রিকেটার। তার বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা। ২৮ নম্বর আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
এরই মধ্যে জনপ্রিয়তায়ও ভাটা পড়ল তার! ফেসবুকে অনুসারী কমছে সাকিবের। আর সেই সুযোগে সাকিবকে টপকে গেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকে অনুসারীর দিক থেকে শোবিজ তারকাদের মধ্যে এগিয়ে ছিলেন অনেক আগে থেকেই। পরীমনির সামনে ছিলেন কেবল তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তাঁকেও টপকে গেলেন ‘ডানাকাটা পরী’।
ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন তিনিই শীর্ষে। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৩০ হাজার। এই সংখ্যা আগে ছিল সাকিবের দখলে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের। এখন তাঁর অনুসারীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৬১ হাজার।তবে ক্রীড়া তারকা হিসেবে এখনো সবার ওপরে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তাঁর পরের স্থানে আছেন মুশফিকুর রহিম, তাঁর অনুসারী এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার।
অন্যদিকে শোবিজের একাধিক তারকা এক কোটি অনুসারীর মাইলফলক ছাড়িয়ে গেছেন। এর মধ্যে রয়েছেন ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ