ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী জনপ্রিয় গোলকিপার
আর্জেন্টিনার বিশ্বকাপ এবং কোপা আমেরিকার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার পিছনে ছায়া হয়েছিলেন আরও একজন, তিনি হলেন ফ্রাঙ্কো আরমানি। নিয়মিত স্কোয়াডে ডাকা হলেও বেশির ভাগ সময় বেঞ্চে বসে কাঁটিয়েছেন তিনি।
তবে মার্টিনেজের মতোই আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জয়ের সাক্ষী এ গোলকিপার। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও এমিলিয়ানোকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় কোচ স্কালোনি। তাই অবশেষে অবসরের ঘোষণা দিলেন আরমনি।
৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে আরমনির অভিষেক হয়। ২০১৯ কোপা আমেরিকাতে গোলকিপার ছিলেন এ আর্জেন্টাইন। লিওনেল স্কালোনির যুগে তার বড় কীর্তি ২০১৯ কোপা আমেরিকাতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি সেভ করা।
আরমনির জাতীয় দলের অভিষেকের পর এ গোলকিপার খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ। যার মধ্যে ৮ ম্যাচে গোলপোস্টকে অক্ষত রাখেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই হলুদকার্ড দেখেছেন আরমানি।
২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি। আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার দূর করার ৫টি প্রাকৃতিক উপায়