ব্রেকিং নিউজ: সাকিবের পক্ষ নিয়ে ‘আসামি’ নাজমুল হোসেন শান্ত, ফেসবুক হয়ে উঠল সরগরম
গতকাল বিমানবন্দরে সাকিবের পাশে থাকা নিয়ে নাজমুলের এক মন্তব্য ঘিরে, যেটি মূলত এসেছে একটি প্রশ্নের সূত্র ধরে। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, এ রকম সময়ে সাকিব আল হাসানের পাশে তাঁরা আছেন কি না। তো এমন প্রশ্নের উত্তরে একজন অধিনায়ক কী বলতে পারেন? নাজমুল যা বলেছেন, তা-ই তো! তিনি যদি বলতেন, ‘না, আমরা সাকিব ভাইয়ের পাশে নেই। তাঁর সমস্যা তিনিই বুঝুন’, সেটা কি ভালো শোনাত?
সেটি না বলে নাজমুল যা বলেছেন, তা নিয়ে তাই বিতর্ক চলতে পারে শুধুই বিতর্কের খাতিরে। প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে, তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’
নাজমুলের এ কথা শুনে এ রকম মনে হওয়ার কোনো কারণ নেই যে তিনি আজ-কালের মধ্যেই যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সাকিবকে সব ঝামেলা থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। তিনি বলেছেন, সুযোগ হলে বলবেন এবং সেটি একটি প্রশ্নের প্রসঙ্গে, যে প্রশ্নে একজন অধিনায়কের তাঁর দলের একজন খেলোয়াড় প্রসঙ্গে এমন শোভন উত্তরই দেওয়ার কথা।
তা ছাড়া এটা নাজমুলও ভালো করেই জানেন যে একটি রাজনৈতিক মামলা কারও আবেগতাড়িত মন্তব্য বা অনুরোধে উঠে যাবে না। তবু এটি নিয়েই ফেসবুক সরগরম হয়ে উঠল। সাকিবের পাশে দাঁড়িয়ে নাজমুলও যেন ‘আসামি’ হয়ে গেলেন!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন