উপদেষ্টা নাহিদকে নিয়ে পোস্ট করলেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম, যা নিয়ে চলছে তুমুল আলোচনা
তথ্য-সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করছেন। একই এলাকায় নিকটবর্তীভাবে বসবাস করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সমন্বয়কের বাড়তি নিরাপত্তার কারণে ‘মধুর’ বিপাকে পড়েছেন তিনি! যা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন আইটেম গার্ল’খ্যাত এই অভিনেত্রী।
ফেসবুকে নায়লা নাঈম লিখেছেন, ‘আমি আছি আর এক প্যারায়। সমন্বয়ক নাহিদ ইসলাম আর আমাদের বাসা কাছাকাছি। উনার অতিরিক্ত সেফটি মেইনটেইন করার জন্য বাসায় যাইতেও জ্যাম, বাহির হইতেও জ্যাম। জ্যাম খাই ২ বেলা।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নায়লা নাঈম বলেন, ‘এটা মজা করে লিখেছি, এর বেশি কিছু না। মূলত আমার বাড়ির সামনের রাস্তা খানা-খন্দে ভরা। রাস্তার অবস্থা বেহাল। একটুতেই সেখানে পানি জমে যায় আর যানজট সৃষ্টি হয়। এ জন্যই প্যারার মধ্যে আছি কথাটি লিখেছি।’
তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে—এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার বা আমাদের আশপাশের কারও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো ওই একটাই—জ্যাম। রাস্তাটা ঠিক হলে এর সমাধান হবে।’
এই মডেল আপাতত পরিবার নিয়ে ব্যস্ত আছেন। কিছুদিন আগে বাবা স্ট্রোক করেছে। পরিবারকে সময় দিচ্ছেন। এ ছাড়াও তাঁর আরও একটি পেশা আছে—ডেন্টিস্ট। চেম্বারেও সময় দেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ