টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চার ছক্কার ও সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লেন পুরান
২০২১ সালে মোহাম্মদ রিজওয়ান এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিলেন, যা এবার ভেঙে দিয়েছেন নিকোলাস পুরান। পুরান শুধু সর্বোচ্চ রানের রেকর্ডই ভাঙেননি, একই সঙ্গে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার কৃতিত্বও অর্জন করেছেন।
রিজওয়ান ২০২১ সালে ৪৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২.০৩ স্ট্রাইক রেটে ২,০৩৬ রান সংগ্রহ করেছিলেন, যেখানে তার গড় ছিল প্রায় ৫৬। সেই বছর তিনি একটি সেঞ্চুরি এবং ১৮টি অর্ধশতক করেন, যা তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তবে পুরানের দারুণ ফর্ম সেই রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে।
রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে তার চেয়ে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে। এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে প্রায় ৪২ গড়ে ২ হাজার ৫৯ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। এই সময়ে ব্যাটিং করেছেন ১৬০.৯৫ স্ট্রাইক রেটে। নামের পাশে ফিফটি ১৪টি, নেই কোনো সেঞ্চুরি।
চলতি বছরে এখন পর্যন্ত ১৩৯টি চারের সঙ্গে ১৫২টি ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। তার ধারকাছেও নেই কেউ। ২০১৫ সালে ক্রিস গেইলের মারা ১৩৫ ছক্কা তালিকায় দ্বিতীয়।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে ২ হাজার রান করতে পেরেছেন কেবল পুরান আর রিজওয়ানই। ২০২২ সালে ১ হাজার ৯৪৬ রান করে তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে ১৫ হাজার টাকা কমলো সোনার দাম
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- আজকের নামাজের সময়সূচি: (শনিবার, ২১ মার্চ ২০২৬)
- ভিয়েতনাম সফরের আগে তারকা ফুটবলারকে হারালো বাংলাদেশ
- আজ এভারটন বনাম চেলসি ম্যাচ: পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচী:ব্রাইটন বনাম লিভারপুল
- ২০৩০ সালে ৩৬টি রোজা রাখার বিরল এক সুযোগ
- আজ ব্রাইটন বনাম লিভারপুল ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ঈদুল ফিতরের চাঁদ দেখার দোয়া ও আমল: নবীজির (সা.) শেখানো সুন্নাহ
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২১ মার্চ ২০২৬)
- আজ ফুলহ্যাম বনাম বার্নলি ম্যাচ: প্রিভিউ, ইনজুরি আপডেট ও সম্ভাব্য একাদশ
- ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: আবেদন করার শেষ সময় ১১ এপ্রিল
- ‘সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা সাব্বিরের, ফিরতে চান দলে