আবরার ফাহাদ হ*ত্যা নিয়ে পোস্ট করে ভাইরাল হাসনাত, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
২০২২ সালে কারাবন্দি থাকার কারণ সম্পর্কে অবশেষে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি জানালেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার খবর শোনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিনি ও তার সঙ্গীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলেন। আবরার ফাহাদকে তিনি “আগ্রাসনবিরোধী লড়াইয়ের পথিকৃৎ” হিসেবে উল্লেখ করেন।
আবরার ফাহাদের স্মরণে আয়োজিত এক সভায় অংশ নেওয়ার পর ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছিলেন হাসনাত ও তার সহযোদ্ধারা। এই ঘটনার পর তাকে কারাবন্দি অবস্থায়ও থাকতে হয়েছিল, যা তিনি এই প্রথমবার প্রকাশ্যে তুলে ধরেন। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে, এই ঘটনা স্মরণ করে হাসনাত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে তার অভিজ্ঞতার কথা জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগ্রাসনবিরোধী লড়াইয়ে আমাদের পথিকৃৎ আবরার ফাহাদ। আবরার আমাদের শিখিয়েছে কিভাবে আপসহীনভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয়।’
তিনি আরো বলেন, “সন্ত্রাসী ছাত্রলীগের হাতে আবরারের শাহাদাতের খবর পেয়ে মাত্র ২ ঘণ্টায় প্রথম বিক্ষোভ মিছিলটা আয়োজন করেছিলাম। ‘দিল্লি না ঢাকা’ স্লোগানে বৃষ্টিতে ভিজে সেদিন মিছিল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
হাসনাত আরো লিখেছেন, ‘আমরা আবরারকে কখনো ভুলিনি। আগ্রাসনবিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে তাকে স্মরণ করতে গিয়ে ২০২২ সালের স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও পরে ঢামেক থেকে গ্রেপ্তার হয়ে মিথ্যা মামলায় কারাবন্দি ছিলাম আমরা ২৪ জন। এখন আবরারকে স্মরণ করলে আর হামলা কিংবা গ্রেপ্তার হতে হবে না, সে সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য এতটুকুই। আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশকে দখলমুক্ত করার এই লড়াই দীর্ঘ।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকত উল্লাহ।
মাত্র ৩৭ দিন তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর অখিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। আর দুই বছরের মাথায় আদালত রায় ঘোষণা করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন