‘যুক্তরাষ্ট্রে জয় জেলে গেছেন, তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে’
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় একাধিকবার জেলে গিয়েছেন। তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং সুধীসমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এম এ মালেক বলেন, ‘যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় একাধিকবার জেলে গিয়েছেন।
তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে। বাংলাদেশের তার মা ক্ষমতায় থাকাকালে টাকা পাচার করে বিদেশে বাড়ি ঘর তৈরি করেছেন।’শেখ হাসিনা সরকারের আমলে এসব খবর সংবাদপত্রে প্রকাশ করতে পারেনি কেউ মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ রেহানাকে খুশি করতে দেশ-বিদেশে তাকে বিলাসবহুল বাসা-গাড়ি উপহার দিয়েছেন নেতারা। তাদের এসব অপকর্মের প্রমাণ রয়েছে আমাদের কাছে।
শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কের কথা সবাই জানে মন্তব্য করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর তিনি আবারও প্রমাণ করলেন, গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে সেই ফায়দা নিয়ে ভারত যাতে আমাদের ঠকায় না। ভারতকে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে ঘন ঘন বন্যার জন্য ভারত দায়ী।
এম এ মালেক আরো বলেন, ‘ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। তার নেতৃত্ব দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা। তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরবেন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে।' তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে নানা কর্মসূচি নিয়েছেন।
দেশের সচেতন ও দেশপ্রেমিক মানুষের কাছে তারেক রহমানের এসব কর্মসূচি আলোচিত ও সমাদৃত হচ্ছে। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ সংস্কারের কার্যক্রম সফলতা পাবে। তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সিলেটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’
বিদেশে হাসিনাবিরোধী আন্দোলন তুলে ধরে তিনি বলেন, ‘যুক্তরাজ্যে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে স্বৈরাচার হাসিনা ১১ দিন কোথাও স্থান পায়নি।’
সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর উপস্থাপনায় আরো বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টামণ্ডলীর সদস্য আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন, সিলেট জেলা জজ কোর্ট-এর পিপি এ টি এম ফয়েজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলমগীর কুমকুম, আমেরিকা বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আফিকুর চৌধুরী প্রমুখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না