‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’ ফারুকীর এই কথা বলার আসল কারণ ফাঁস
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদে যোগ দেন। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হয়েছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন এবং ছাত্রনেতা মাহফুজ আলম।
ফারুকীর উপদেষ্টা হওয়ার গুঞ্জন রোববার বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এরই মধ্যে তার পুরনো একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে তিনি লিখেছিলেন, “আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি।”
তবে দীর্ঘ সেই পোস্টে আসলে কেন এই মন্তব্য করেছিলেন ফারুকী? মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডায় ক্ষিপ্ত হয়ে করা সেই পোস্টে এই চলচ্চিত্র নির্মাতা ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’ মন্তব্যটির পর একটি হাসির ইমোজি দিয়েছিলেন।
এরপর লিখেছিলেন, ‘আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।’
আলোচিত সেই ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক নিরপেক্ষতার কথা জানিয়ে ফারুকী লিখেছিলেন, ‘ওহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ-বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ