শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার অলিখিত ফাইনালের টস, দেখেনিন ফলাফল
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার এই চোটের কারণে ‘অলিখিত ফাইনাল’ হিসেবে পরিচিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে খেলতে পারছেন না শান্ত। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্বভার পেয়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক ও অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়া এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে শান্তর অনুপস্থিতিতে একাদশে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন। পাশাপাশি পেস বোলিং বিভাগেও এসেছে পরিবর্তন—তাসকিন আহমেদের অনুপস্থিতিতে আজ ওয়ানডে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার।
বাংলাদেশ- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।
বিস্তারিত আসছে...
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ওয়ানডে দলে ফিরবেন মুশফিক-রিয়াদ? ব্যাটিং কোচ হচ্ছেন ডি ভিলিয়ার্স?
- জমির দলিল হারালে নকল তুলতে কত টাকা খরচ হবে?
- টেক্সটাইল খাতে সংকট, বন্ধ ১৪ কোম্পানির কারখানা,বিপাকে বিনিয়োগকারীরা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৬টি দেশের টাকার মান
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার ভরি কত করে
- আজ ব্যালন ডি’অর ২০২৬, কার হাতে উঠবে সেরা খেলোয়াড়ের পুরস্কার?