ব্রেকিং নিউজ: ওয়ানডে নয় টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল
বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রয়েছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি তিনি অনুশীলনে ফিরেছেন, যা দেখে অনেকে ধারণা করেছিলেন যে তামিম নিজেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য প্রস্তুত করছেন। আগামীর বিপিএল আসরেও তামিমকে ফরচুন বরিশালের হয়ে খেলতে দেখা যাবে।
তবে তামিম ভক্তদের জন্য সুখবর হলো, বিপিএল শুরু হওয়ার আগেই তাকে মাঠে দেখা যাবে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলবেন তামিম। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এই টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম কিংবা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বিবেচিত হয়েছে।
চট্টগ্রামের জার্সি গায়ে তামিমকে মাঠে দেখা যাবে। তার সর্বশেষ পেশাদার ম্যাচ ছিল গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে, এরপর ছয় মাস মাঠের বাইরে থেকে আবারও মাঠে ফিরছেন তিনি।
এদিকে, মাঠে না থাকলেও সম্প্রতি ভারত সফরে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন তামিম। তার দক্ষ ও গঠনমূলক ধারাভাষ্য ব্যাপক প্রশংসিত হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ