ওয়ানডে র্যাঙ্কিংয়ে চমক দেখালো আফগানিস্তান, দেখেনিন বাংলাদেশের অবস্থান
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে পরাজয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দুঃসংবাদ এসেছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে গিয়ে আফগানিস্তান এখন বাংলাদেশকে পেছনে ফেলেছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৪৪ রানের পুঁজি দাঁড় করায়। তবে আফগানিস্তান নির্ধারিত লক্ষ্যটি ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায়। এই জয়ের মাধ্যমে শুধুমাত্র সিরিজ জয়ই নয়, ওয়ানডে র্যাঙ্কিংয়েও বাংলাদেশের উপরে উঠে গেল আফগানিস্তান।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, একসময় ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে অবস্থান করা বাংলাদেশ এখন নেমে গেছে নবম স্থানে। অন্যদিকে, আফগানিস্তান আট নম্বরে উঠে এসেছে। সিরিজ শুরুর সময় বাংলাদেশ ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল, কিন্তু দুই ম্যাচ হেরে এক পয়েন্ট খুঁইয়েছে তারা। বিপরীতে, আফগানিস্তান ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে দুই ম্যাচ জিতে এক পয়েন্ট অর্জন করে। বর্তমানে দুই দলেরই পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকা আফগানিস্তান উঠে গেছে আট নম্বরে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে। আর অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তৃতীয় স্থানে রয়েছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।
এটি বাংলাদেশের জন্য হতাশাজনক হলেও আফগানিস্তানের ধারাবাহিক উন্নতির আরেকটি প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন