অলিখিত সেমি ফাইনাল: শেষ হলো রংপুর রাইডার্স ও লাহোরের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
প্রথম আসরেই গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স। টুর্নামেন্টের শুরুতে টানা দুটি ম্যাচে হারের পর ফাইনালে খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে গিয়েছিল। তবে নুরুল হাসান সোহানের দল অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নেয়। এরপর সেমিফাইনালে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সমীকরণ মেলাতে সক্ষম হয় রংপুর।
গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর। নির্ধারিত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রান। তবে ব্যাটিংয়ে নেমে লাহোরের ইনিংস শুরুতেই ছন্দপতনের মুখে পড়ে।
প্রথম ওভারে দুর্দান্ত বোলিং করে শেখ মেহেদি দলকে দারুণ শুরু এনে দেন। টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে লাহোরের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। তৃতীয় ওভারে আরও একটি উইকেট শিকার করে মেহেদি লাহোরকে চাপে রাখেন। মাত্র ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানের প্রতিনিধিরা।
এরপর টম আবেল ও মির্জা ব্যাগের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও হারমিত সিং ও জ্যাক চ্যাপেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে লাহোর ৮৭ রানের বেশি করতে পারেনি।
এর আগে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করে রংপুর। সৌম্য সরকার ১৩ বলে ২২ রান করে আউট হলেও অপর প্রান্তে ছিলেন স্টিভেন টেইলর ও সাইফ হাসান। স্টিভেন অপরাজিত থাকেন ৩২ রানে, আর সাইফ করেন ১৪ বলে অপরাজিত ২৭ রান। তাদের দৃঢ় পারফরম্যান্সে নির্ধারিত ওভারে ভালো সংগ্রহ দাঁড় করায় রংপুর।
গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ভিক্টোরিয়া, যারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনাল ম্যাচটি আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত রংপুর। লিগ পর্বে দুঃস্বপ্নের শুরু হলেও ফাইনালে জায়গা করে নেওয়ায় পুরো দল এখন উজ্জীবিত। বাংলাদেশের প্রতিনিধিরা এবার শিরোপা জিতে দেশের ক্রিকেটের জন্য নতুন এক অধ্যায় রচনার অপেক্ষায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- ব্রাজিল বনাম হাইতি: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: সরাসরি দেখুন Live