বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে দুঃসংবাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে তাদের স্কোয়াডে দুটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে মাঠে নামার আগে দলের দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এর বদলে দলে যুক্ত হয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।
মিন্ডলি এখনও ওয়ানডে অভিষেক না হলেও, ২০২২ সালে একটি টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবারই প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি। অপরদিকে, জেডাইয়া ব্লেডসও জাতীয় দলের যেকোনো সংস্করণে প্রথমবারের মতো সুযোগ পেলেন।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৮ ডিসেম্বর। সিরিজের বাকি দুটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেন্ট কিটস ও নেভিসের রাজধানী বাসেটারে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, তবে তারা প্রত্যাশা করছে এই পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে সফলতা অর্জন করতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ