তামিমের ব্যাটিং তাণ্ডব: শেষ হলো ম্যাচ, দেখেনিন ফলাফল
এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে সিলেটকে ১২ রানে হারিয়ে জয়লাভ করে তারা। এদিকে, প্রথম শ্রেণির চ্যাম্পিয়ন সিলেট এই মৌসুমে দুটি ম্যাচেই পরাজিত হলো।
ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৫ ওভারে সীমাবদ্ধ করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। এই রান সংগ্রহের মূল কৃতিত্ব অবশ্যই তামিম ইকবালের। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাত্র ৩৩ বলের মোকাবেলায় ৬৫ রান করেন, যার মধ্যে ৮টি চারের সঙ্গে ৩টি ছক্কাও ছিল। ওপেনার মাহমুদুল হাসান জয়ও ১৭ বলে ২৯ রান করেন।
তবে, তামিম ও জয় ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। সিলেটের পক্ষে সৈয়দ খালেদ আহমেদ ৪টি উইকেট শিকার করেন।
সিলেটের পাল্টা আক্রমণের ইনিংসে একাই লড়াই করেন তৌফিক খান তুষার। ৩৬ বলে তিনি ৭৬ রান করেন, যার মধ্যে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ২১১.১১। তবে, সিলেটের টপ ফোরের বাকি তিন ব্যাটার জিসান আলম, অমিত হাসান এবং আসাদুল্লা আল গালিব রানের খাতা খুলতে পারেননি।
তুষার বিদায় নেওয়ার পর আর কেউ এগিয়ে আসতে না পারায় সিলেট ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রামের পক্ষে নাঈম হাসান ও হাসান মুরাদ তিনটি করে উইকেট শিকার করেন।
চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ জয় তাদের দলের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো