আজ রাতে আমিরাতে পবিত্র শবে মেরাজ
সংযুক্ত আরব আমিরাতে আজ (২৬ জানুয়ারি, রোববার) রাত থেকে শুরু হবে পবিত্র শবে মেরাজের উদযাপন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হবে এই পবিত্র রজনী, যা চলবে সোমবার (২৭ জানুয়ারি) সূর্যোদয় পর্যন্ত।
ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, রজব মাসের ২৭ তারিখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বিশেষ কৃপায় মিরাজে গমন করেন। এই রাতেই তিনি আল্লাহর সান্নিধ্যে আরশে আজিমে পৌঁছান এবং মুসলমানদের জন্য নামাজের বিধান নিয়ে আসেন।
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ আমল ও ইবাদতের মাধ্যমে এই রাত পালন করবেন। মিলাদ-মাহফিল, নফল নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, এবং দোয়া-মোনাজাতে তারা নিজেদের সম্পৃক্ত রাখবেন। অনেকে এই উপলক্ষে নফল রোজাও রাখেন।
পবিত্র শবে মেরাজ উপলক্ষে আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সোমবার (২৭ জানুয়ারি) ছুটি ঘোষণা করেছে। তবে জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আমিরাতজুড়ে মসজিদগুলোতে শবে মেরাজ উপলক্ষে বিশেষ দোয়া ও ইবাদতের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতকে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হিসেবে বিবেচনা করেন।
এই মহিমান্বিত রাত মুসলমানদের জন্য দোয়া কবুলের এক অনন্য সুযোগ, যা বিশ্বাস এবং আত্মিক উন্নতির এক মাইলফলক হয়ে ওঠে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ